বিএনপি নেতার করা মানহানি মামলায় সাংবাদিক আরিফ গ্রেপ্তার, ২৪ ঘণ্টা পেরিয়েও আদালতে নেওয়া হয়নি
বিএনপির নেতার মানহানি মামলায় কুমিল্লার মুরাদনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব আলম আরিফকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এদিকে গ্রেফতারের পর প্রায় ২৪ ঘন্টা হয়ে গেলেও তাকে আদালতে এখনো পাঠানো হয়নি। স্থানীয় বিভিন্ন সূত্র জানায়, তাকে আদালতে দেরি করে পাঠানোর উদ্দেশ্য হলো সম্পূর্ণ রাজনৈতিক। তাকে আরো কয়েকটি মামলায় জড়ানোর প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। তার জামিন…

