আ ক ম বাহাউদ্দিন বাহার এর বিশ্বস্ত সহযোগী কাউন্সিলর মনি গ্রেপ্তার


আলমগীর হোসেন। ।
কুমিল্লা সিটি করপোরেশন এর সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র মঞ্জুর কাদের মনি কে কারাগারে পাঠিয়েছে আদালত।
বৃহস্পতিবার তার বিরুদ্ধে দায়ের করা ৫ টি মামলার হাইকোর্ট থেকে নেওয়া অন্তবর্তীকালীন জামিনের মেয়াদ শেষ হলে নিম্ম আদালতে আত্মসমর্পণ করে জামিন চান তিনি।আদালত তার জামিন আবেদন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মঞ্জুর কাদের মনি কুমিল্লা সিটি করপোরেশন এর ১০ নং ওয়ার্ড থেকে একাধিক বার নির্বাচিত হন এবং ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।তার বিরুদ্ধে বৈশম্যবিরোধী ছাত্র আন্দোলনের হামলার ঘটনায় ৪ টি এবং বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ৫ আগষ্ট ছাত্র আন্দোলনের ফলে আওয়ামী সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
মঞ্জুর কাদের মনির বিরুদ্ধে ২০২৪ সালের ২০ আগষ্ট প্রথম কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়, যার মামলা নং ১৭,একই বছরের ২৩ আগষ্ট কোতোয়ালী মডেল থানার মামলা নং ২১,একই বছরের ২৭ আগষ্ট আরো একটি মামলা দায়ের করা হয় যার মামলা নং ৩১, এছারা বিশেষ ক্ষমতা আইনে ১৫অক্টোবর একটি মামলা দায়ের করা হয় যার মামলা নং ৪৬ ও একই বছরের ৪ সেপ্টেম্বর কোতয়ালী মডেল থানায় আরো একটি মামলা দায়ের করা হয় যার মামলা নং ১২।
৫ টি মামলায় তিনি হাইকোর্ট থেকে অন্ত বর্তী কালীন জামিন নিয়েছিলেন।
তিনবারের কাউন্সিলর মঞ্জুর কাদের মনি সর্বশেষ নির্বাচনে বিনা প্রতিদ্বন্ধীতায নির্বাচিত হন।
এ বিষয়ে কুমিল্লা কোর্ট ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুন বিষয় টি নিশ্চিত করে জানান, সাবেক কাউন্সিলর মঞ্জুর কাদের মনির বিরুদ্ধে ৫ টি মামলার মধ্যে ৪ টি মামলা জামিন বহাল রাখেন এবং একটি মামলা যার এফআইর নং ৩১ জিআর ৬৪৩ জামিন আবেদন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসান।
তার জামিন না মঞ্জুর করে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *